সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে “শোনিম শাহীন কমিউনিটি ক্লিনিক”। শিক্ষার্থীরা যেন সুস্থ, কর্মক্ষম ও মনোযোগী থেকে পড়াশোনা ও প্রশিক্ষণে অংশ নিতে পারে সেই লক্ষ্যে ক্লিনিকটি নিয়মিত প্রাথমিক চিকিৎসা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এখানে শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তচাপ ও চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ পেতে পারে।
শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে “শোনিম শাহীন কমিউনিটি ক্লিনিক” থেকে নিয়মিত হাইজিন, পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। বিশেষ করে কারিগরি ট্রেডের শিক্ষার্থীদের জন্য ক্লিনিকের জরুরি চিকিৎসা ও ফার্স্ট এইড সাপোর্ট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। কোনো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে শিক্ষার্থীরা দ্রুত চিকিৎসা সেবা পায়, যা তাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়ায়। এই উদ্যোগ শিক্ষর্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলছে। “সুস্থ দেহেই গড়ে ওঠে দক্ষ জাতি”- এই বিশ্বাসকে ধারণ করে “শোনিম শাহীন কমিউনিটি ক্লিনিক” এক সুস্থ, সচেতন ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলছে।