দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। এটি সিমেক ফাউন্ডেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান। সিমেক ফাউন্ডেশন ২০০০ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি এবং অলাভজনক সংস্থা হিসেবে বাংলাদেশে সামাজিক কল্যাণ এবং শিক্ষাগত উন্নয়নে নিবেদিত।
বাংলাদেশে প্রচুর সংখ্যক অদক্ষ জনসংখ্যা রয়েছে। এজন্য সরকার বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলা ও দেশের সার্বিক উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্বের সঙ্গে দেখছেন। এক্ষেত্রে বিরাজমান নানা সংকট কাটিয়ে দেশে যুগোপযোগী ও মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করা এবং আমাদের দেশের এই বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করাই সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের মূল লক্ষ্য।
সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটে বর্তমানে চারটি ট্রেড চলমান রয়েছে যা দেশের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটে ট্রেডসমূহের পাশাপাশি
রয়েছে বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদি কোর্স, যা প্রশিক্ষণার্থীদের
দক্ষতা
বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা
পালন করে।
শিক্ষার্থীরা পেশাগত জীবনের চাহিদার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে নতুন প্রযুক্তির ব্যবহার এবং কারিগরি শিক্ষার জ্ঞান
অর্জনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির প্রয়াস চালিয়ে যাচ্ছে। সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের আধুনিক পাঠ্যক্রম ও অভিজ্ঞ
প্রশিক্ষকগণ শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একটি শিক্ষিত ও উন্নত সমাজ গঠনের জন্য প্রয়োজন জ্ঞানের আলো এবং শিক্ষার বিস্তার।
সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট শুধু পেশাগত দক্ষতা নয় শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় চেতনা গঠনের দিকেও সমানভাবে মনোযোগী।
সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের প্রাঙ্গণে অবস্থিত মনোরম “প্রদীপ অডিটোরিয়াম” যেটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সরদার মোঃ শাহীন-এর শ্রদ্ধেয় শিক্ষকের নামে নামকরণ করা হয়েছে।
সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের অন্তর্ভূক্ত “ওমর ফারুক সেমিনার হল” শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের জন্য নির্মিত এক আধুনিক কেন্দ্র।
সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে “শোনিম শাহীন কমিউনিটি ক্লিনিক”।
সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটে রয়েছে কৃষ্ণচূড়া ক্যাফেটেরিয়া যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে।
সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মনস্তাত্বিক বিকাশে এবং সামাজিকীকরণের দিকেও গুরুত্ব দেওয়া হয়।
খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক এবং মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নের উদ্দেশ্যকে সামনে রেখে সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট করেছে “স্পোর্টিং ক্লাব” এর ব্যবস্থা। এই স্পোর্টিং ক্লাবটি কাজ করে যাচ্ছে