Saiful Chattar

সাইফুল চত্বর

সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মনস্তাত্বিক বিকাশে এবং সামাজিকীকরণের দিকেও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীরা যেন একে অপরের সাথে মিলিত হয়ে যোগাযোগ রক্ষা করতে পারে সেই বিষয়টিও গুরুত্বের সাথে দেখা হয়। এসব উদ্দেশ্যকে সামনে রেখে সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের অভ্যন্তরে তৈরি করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক অপরূপ স্থান, যার নাম “সাইফুল চত্বর”।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটে ফুলের বাগান, আম বাগান, পুকুর ঘাট এবং প্রশস্ত রাস্তা নিয়ে গড়ে উঠেছে “সাইফুল চত্বর”। এখানকার মনোরম পরিবেশ মানসিক ক্লান্তি দূর করে একটি সতেজ মনোভাব প্রদান করতে সহায়ক। বিশেষ করে ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা এখানে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটিয়ে পুনরায় নতুন উদ্যমে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। এছাড়াও “সাইফুল চত্বর” শিক্ষার্থীদের মানসিক বিকাশের এক গুরুত্বপূর্ণ অংশ। এখানে মাঝে মাঝে বিভিন্ন সামাজিক শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেমন - পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব বিশ্লেষণ এবং এই কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, যা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। অর্থাৎ সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের “সাইফুল চত্বর” শুধু একটি খোলা প্রাঙ্গণই নয়, বরং এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্রস্থল।

...