সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের প্রাঙ্গণে অবস্থিত মনোরম “প্রদীপ অডিটোরিয়াম”, যেটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সরদার মোঃ শাহীন-এর শ্রদ্ধেয় শিক্ষকের নামে নামকরণ করা হয়েছে। ১৫৪০ স্কয়ার ফিট আয়তনের এই অডিটোরিয়ামটিতে রয়েছে ২৯৫ জনের আসন ব্যবস্থা। আধুনিক স্থাপত্য ও সুনিপুণ নকশায় নির্মিত এই অডিটোরিয়ামটি সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের সাংস্কৃতিক, শিক্ষা বিষয়ক ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
“প্রদীপ অডিটোরিয়াম” মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল সাউন্ড সিস্টেম, ওয়্যারলেস মাইক্রোফোন, এয়ার কন্ডিশনিং, দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট, সার্বক্ষণিক জেনারেটরের সুবিধাসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। এখানে নিয়মিতভাবে সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্য শিক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়, যা তাদের একাডেমিক জীবনে অনুপ্রেরণা ও ইতিবাচক মনোভাব সঞ্চার করে।