সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের অন্তর্ভূক্ত “ওমর ফারুক সেমিনার হল” শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের জন্য নির্মিত এক আধুনিক কেন্দ্র। এখানে শিক্ষার্থীদের নেতৃত্ব গুণ, পেশাগত সক্ষমতা এবং ব্যক্তিত্ব গঠনের জন্য নিয়মিতভাবে ওয়ার্কসপ, সেমিনার, প্রশিক্ষণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক কার্যক্রম করা হয়। প্রতিটি কার্যক্রম শিক্ষার্থীদের তাদের সম্ভাবনা অন্বেষণ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ প্রদান করে।
“ওমর ফারুক সেমিনার হল” সজ্জিত হয়েছে অত্যাধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টর, উন্নতমানের ডিজিটাল সাউন্ড সিস্টেম, দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং আরামদায়ক আসন ব্যবস্থার মাধ্যমে। এটি কেবল একটি সভাকক্ষ নয়, “ওমর ফারুক সেমিনার হল” শিক্ষর্থীদের জ্ঞানচর্চা সৃজনশীল উদ্যোগ এবং পেশাগত দক্ষতা বিকাশের এক অনন্য কেন্দ্র। এই হলের প্রতিটি কোনা শিক্ষার্থীদের প্রেরণা জোগায় তাদের সৃজনশীলতা উন্মোচন করে এবং দক্ষ ও সাফল্যমন্ডিত নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ শিক্ষার মানোন্নয়নে ও আধুনিকায়নে এই সেমিনার হলটি প্রতিষ্ঠানের এক অন্যতম সংযোজন।