বর্তমান সময়ে বিশ্বজুড়ে অবকাঠামো নির্মাণ শিল্প অভূতপূর্ব গতি ধরে এগিয়ে চলছে। সেতু, রেলপথ বৃহৎ শিল্পকারখানা এবং মেগাসিটি নির্মাণসহ অসংখ্য প্রকল্পের কারণে এই খাতে কর্মসংস্থানের সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সম্ভাবনাময় খাতে প্রাথমিক ও গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেখানে সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করে প্রয়োজনীয় ব্যাবহারিক দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারে। এছাড়াও নির্মাণ প্রকল্প ব্যবস্থাপনা, কাঠামোগত প্রকৌশল, ভূমিকম্প প্রকৌশল পেশাগত নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার মতো বিশেষায়িত ক্ষেত্রে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট থেকে সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি কোর্স শেষে শিক্ষার্থীরা জুনিয়র সিভিল কনস্ট্রাকটর, সুরক্ষা কর্মকর্তা, কাঠামোগত প্রকৌশলী, সুরক্ষা পরামর্শক থেকে শুরু করে প্রকল্প ব্যবস্থাপক, স্থানীয় প্রকৌশলী, গবেষণা প্রকৌশলী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অবকাঠামো নকশার বিশেষজ্ঞ হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে পারে। প্রতিটি নির্মাণ প্রকল্পে নিরাপত্তা ও গুণমান নিশ্চিত করার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাওয়ায় দক্ষ পেশাদারদের চাহিদাও ক্রমবর্ধমান। সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট পরিচালিত সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি কোর্সের হাতে-কলমে প্রশিক্ষণ শিক্ষার্থীদের দেশ-বিদেশের অবকাঠামো উন্নয়নে সরাসরি অবদান রাখার সুযোগ করে দেয়।