বিশ্বব্যাপী শিল্প, ব্যবসায় ও প্রযুক্তিনির্ভর জীবনে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স পেশাজীবীদের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এই বাস্তবতাকে সামনে রেখে সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট পরিচালনা করছে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস যা শিক্ষার্থীদের বিদ্যুৎ সংযোগ, তারের কাজ, ইন্সটলেশন, সার্কিট ডিজাইন, সেফটি ম্যানেজমেন্ট ও বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে দক্ষ করে তোলে। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক সরঞ্জাম ব্যবহারে পারদর্শিতা অর্জন করে এবং নিরাপদভাবে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদনের সক্ষমতা অর্জন করে।
সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস তরুণদের জন্য উজ্জ্বল ক্যারিয়ার গড়ার পথ তৈরি করছে। কোর্স শেষে শিক্ষার্থীরা জুনিয়র ইলেকট্রিশিয়ান, মেইনটেনেন্স টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল ইন্সটলার হিসেবে দেশ-বিদেশে কাজের সুযোগ পাবে। পাশাপাশি উচ্চতর অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে তারা ভবিষ্যতে বিদ্যুৎ প্রকৌশলী, রক্ষণাবেক্ষণ সুপারভাইজার অটোমেশন ইঞ্জিনিয়ার বা গবেষক হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।