বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প, যেখানে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা দিন দিন বাড়ছে। সেই প্রয়োজন পূরণের লক্ষ্যে সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট পরিচালনা করছে চার বছর মেয়াদি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকস কোর্স। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা শিখছে পোশাক উৎপাদনের মৌলিক ধাপ, আধুনিক সেলাই মেশিন পরিচালনা, মান নিয়ন্ত্রণ, ফ্যাশন টেকনোলজি এবং প্রোডাকশন ম্যানেজমেন্টের বাস্তব প্রয়োগ, যা তাদের শিল্পখাতে দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
দেশ-বিদেশের পোশাক শিল্পে দক্ষ মানব সম্পদ তৈরিতে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকস কোর্সের অবদান গুরুত্বপূর্ণ। কোর্স শেষে শিক্ষার্থীরা দেশে জুনিয়র অপারেটর, মেশিন অপারেটর, টেইলার বা কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর হিসেবে কাজের সুযোগ পাচ্ছে, পাশাপাশি বিদেশের বিভিন্ন গার্মেন্টস ও টেক্সটাইল কোম্পানিতেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। অভিজ্ঞতা ও উচ্চতর শিক্ষার মাধ্যমে তারা পরবর্তীতে অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজার, ফ্যাশন টেকনোলজিস্ট বা রিসার্স সায়েন্টিস্ট হিসেবেও ক্যারিয়ার গড়তে পারবে। সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের এই কোর্স তরুণদের আত্মনির্ভরশীল, দক্ষ ও বৈশ্বিক মানের কর্মী হিসেবে গড়ে তুলতে এক অনন্য উদ্যোগ।