তথ্যপ্রযুক্তি আধুনিক বিশ্বের উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনসহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এই চাহিদা পূরণের লক্ষ্যে সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটে আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস কোর্সটি পরিচালনা করা হয়, যেন শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দক্ষতা অর্জন করতে পারে। এই কোর্সের মাধ্যমে তারা নেটওয়ার্ক স্থাপন, সিস্টেম রক্ষণাবেক্ষণ, ডিভাইস ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সমস্যা সমাধানে হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করে।
আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস কোর্সটি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও কর্মজীবনের নতুন দিগন্ত উন্মোচন করে। এই কোর্সটি শেষে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য নিরাপত্তা, ডেটা সায়েন্স আইওটি ও এমবেডেড সিস্টেমে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পায়। পাশাপাশি তাদের জন্য আইটি সাপোর্ট টেকনিশিয়ান, নেটওয়ার্ক সহকারী, আইওটি প্রযুক্তিবিদ, সিস্টেম প্রশাসক, সাইবার নিরাপত্তা বিশ্লেষক বা সফটওয়্যার সহায়ক প্রকৌশলী হিসেবে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট শিক্ষার্থীদের এই দক্ষতাগুলো প্রদানের লক্ষ্যেই আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি কোর্সটি পরিচালনা করে থাকে, যা তাদেরকে আত্মনির্ভরশীল ও পেশাগতভাবে সফল হতে সহায়তা করে। আগামীর স্মার্ট বিশ্বে নিজেকে একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করতে এই কোর্সটি হতে পারে সফল ক্যারিয়ারের চাবিকাঠি।