Sporting Club

স্পোর্টিং ক্লাব

তরুণ প্রজন্মের সুস্থ বিকাশে খেলাধুলা অপরিহার্য। এটি যেমন শরীরকে সক্ষম ও প্রাণবন্ত রাখে, তেমনি মনের দৃঢ়তা, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে তোলে। শিক্ষার্থীদের এই সর্বাঙ্গীণ বিকাশের উদ্দেশ্যে সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট গড়ে তুলেছে স্পোর্টিং ক্লাব। এই ক্লাব শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও প্রশিক্ষণের মাধ্যমে শারীরিকভাবে ফিট, মানসিকভাবে সচেতন এবং মনোযোগী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

একটি ভালো সমাজ গড়ে তোলার জন্য যেমন শিক্ষিত জনপদ প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি সুস্থ ও কর্মক্ষম যুবসমাজ। সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের স্পোর্টিং ক্লাব এই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। ক্লাবটির খেলাধুলার মধ্যে ফুটবল, টেবিল টেনিস, বাস্কেট বল, লুডু, দাবা, ক্যারাম ইত্যাদি খেলা অন্তর্ভূক্ত রয়েছে। ক্লাবটি খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক প্রক্রিয়ায় ব্যস্ত এবং প্রাণবন্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। ফলস্বরূপ তরুণ প্রজন্ম যেমন কর্মক্ষম হয়ে উঠছে, তেমনি তাদের মাঝে নেতৃত্বের গুণাবলিও তৈরি হচ্ছে। একটি স্বাস্থ্যকর, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের স্পোর্টিং ক্লাবটি এভাবেই কাজ করে যাচ্ছে।

...