আমি সবসময় বিশ্বাস করি-একটি দেশের আসল উন্নয়ন কেবল বড় বড় ভবন বা রাস্তায় নয়, বরং দক্ষ মানব সম্পদে। একজন দক্ষ তরুণই পারে নিজের পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে। আর এই দক্ষতা আসে কারিগরি শিক্ষা থেকে।
আমি নিজেও গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ। বরিশালের উজিরপুরের পৈত্রিক মাটি, জন্মভূমি গাজীপুরের পুবাইল এবং শৈশব ও কৈশোরের ত্রিশালের ধলা গ্রাম-এই সব জায়গার মাটি, বাতাস, মানুষের সরলতা আজও আমার চিন্তা ও কাজে অনুপ্রেরণা জোগায়। জাপানে পড়াশোনা ও কাজের অভিজ্ঞতা আমাকে এই বিশ্বাসে আরও দৃঢ় করেছে যে- বাংলাদেশের তরুণরা যদি সুযোগ পায় তাহলে তারা যেকোনো উন্নত দেশের তরুণদের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে।
এই ভাবনা থেকেই সিমেক ভোকেশনাল ইন্সটিটিউটের জন্ম। আমি চেয়েছি এমন একটি জায়গা গড়ে তুলতে যেখানে গ্রামীণ যুবসমাজ প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। শহরের মতো সুযোগ-সুবিধা পেয়ে তারাও যেন গ্রাম থেকেই আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।
সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট সেই স্বপ্নেরই বাস্তব রূপ। এখানে শুধু ট্রেনিং বা কোর্স দেওয়া হয় না, এমন একটি প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করা হয় যারা নিজের দক্ষতা দিয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে পারে। আমি চাই, সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয়- এটা হবে একটি মডেল কমিউনিটি যেখানে শিক্ষা কর্মসংস্থান ও মানবিক মূল্যবোধ একসাথে বিকশিত হয়।
তোমাদের মাঝেই আমি দেখি আগামী দিনের বাংলাদেশ। তোমাদের স্বপ্ন, পরিশ্রম আর আত্মবিশ্বাসই আমাদের দেশের প্রকৃত সম্পদ। শেখো, এগিয়ে যাও আর নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দাও। সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে আছে। সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট বিশ্বাস করেÑ “দক্ষতাই শক্তি, কারিগরি শিক্ষাই সমৃদ্ধির পথ।” এই অঙ্গীকারেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে, যেন তোমাদের হাতেই নির্মিত হয় এক দক্ষ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ।
Registered Address: 55, Shah Makdum Avenue
(5th Floor), Sector-12, Uttara, Dhaka-1230
Campus-1: 33 Institute Bhaban, Road-15, Sector-12
Uttara, Dhaka-1230, Bangladesh
Campus-2: House-20, 09 Avenue, Block-F, Sector-16
Uttara, Dhaka-1230, Bangladesh
Outer Campus: SIMEC Polli, Balipara
Mymensingh, Bangladesh